চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম চাঁদপাড়া গ্রামের মৃত আইনুদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। বৃহস্পতিবার রাতে চাঁদপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

যশোর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Explore More Districts