শ্যামল দত্ত চৌগাছা (যশোর ) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় বাস ও মিনিবাস মালিক সমিতি’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১মার্চ) বিকাল ৫ টার বাস ও মিনিবাস মালিক সমিতি’র নিজ কার্যালয় ইফতার মহফিল আলোচনা সভায় বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাস ও মিনিবাস মালিক সমিতি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, বাস ও মিনিবাস মালিক সমিতি’র সহ -সভাপতি আমিনুর রহমান,
সহ- সভাপতি আশরাফ আলী আশা, যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রোকন, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, লাইন সেক্রেটারি ইসরাইল সরদার ও মিন্টু মিয়া। অর্থ সম্পাদক মহাবুবর রহমান, দপ্তর সম্পাদক মইনুদ্দিন বিশ্বাস, কার্য নির্বাহী সদস্য শহিদুল ইসলাম, ফরিদুজ্জামান,
আমজেদ আলী সহ বাস ও মিনিবাস মালিক সমিতির সদস্য উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ডিভাইন মসজিদের ইমাম মাওলনা হুমায়ুন কবির।


