চৌগাছা(যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় তিনটি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদের নিকট তাঁরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এদিন যশোর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া একই আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির ঈগল প্রতীকের মনোনীত প্রার্থী রিপন মাহমুদ এবং গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত, বাম গণতান্ত্রিক জোট ও বাসদ মনোনীত মই প্রতীকের প্রার্থী ইমরান হোসেন খান পৃথকভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এ
বিএনপি থেকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির এম এ সালাম, সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওয়ায়ার ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম চঞ্চল। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাক ও এ্যাড আলীবুদ্দিন খান। যুবদলের আহবায়ক এম এ মান্নান ও সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, কৃষক দলের সভাপতি আজগার আলী ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী। যশোর জেলা ছত্রদলের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান শয়ন,উপজেলা ছত্রদলের আহবায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব মঈন হাসান রকি। পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন ও মঈন উদ্দিন মঈন। সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম এম রোমেল জানান, বর্তমানে নির্বাচনী পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশেই আসন্ন সংসদ নির্বাচন সম্পন্ন হবে।
এদিকে একইদিন সন্ধ্যায় গনভোট ২০২৬ সংসদ নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব চৌগাছা মোড়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।


