চৌগাছায় ঈদ উপলক্ষে সাধারণ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ

চৌগাছায় ঈদ উপলক্ষে সাধারণ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ

শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতার উপলক্ষে অসহায় ও সাধারণ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন জোসনা ইলেকট্রনিক্স ও যমুনা গ্রুপের ডিস্ট্রিবিউটার এ্যাডমিরাল আজিজুর রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ)সকাল ৮ টার সময় নিজ বাসভবনের সামনে প্রতিবন্ধী, দুস্ত্য , অসহায়, সাধারণ মানুষের মাঝে শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, শার্ট ও নগদ টাকা বিতারণ করেন।

বিতরণের সময় জোসনা ইলেকট্রনিক্স ও যমুনা গ্রুপের ডিস্ট্রিবিউটার এ্যাডমিরাল আজিজুর রহমান বলেন দীর্ঘ ২৭ বছর ধরে ঈদকে সামনে রেখে প্রতিবন্ধী, অসহায়, দুস্ত্য ও সাধারণ মানুষের সাথে ঈদকে ভাগাভাগি করার জন্য নতুন বস্ত্র বিতরণ করে থাকি।

ঈদের সময় নতুন বস্ত্র দিতে পারলে আমি তৃপ্তী পায় ও ভালো লাগে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সেবা করতে পারি।

Explore More Districts