উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা চাই প্রতিটি সোসাইটি এ ধরনের সৃজনশীল আয়োজন করুক। নগরবাসীকে উৎসবের আমেজে রাখতে সিটি করপোরেশন এসব কাজে সব সময় সহযোগিতা করছে।’
আয়োজনের উদ্দেশ্য নিয়ে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ‘শহর মানে শুধু ইট-পাথরের ভবন বা কংক্রিট নয়। একটি শহরকে বাঁচাতে হলে এর বাসিন্দাদের নানা সাংস্কৃতিক আয়োজনে সম্পৃক্ত করতে হয়। সুন্দর শহর গড়তে হলে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’

