বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির ৩২তম সভার সিদ্ধান্ত মোতাবেক শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর ও দুটি ডরমিটরির নাম পরিবর্তন করা হয়েছে। শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের বর্তমান নাম হবে আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট। পাশাপাশি ইনকিউবেটরের পাশে স্থাপিত শেখ জামাল ছাত্রাবাসের নাম পরিবর্তন করে ডরমিটরি-১ এবং রোজী জামাল ছাত্রাবাসের নাম পরিবর্তন করে ডরমিটরি-২ করা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ মশিউল হক প্রথম আলোকে বলেন, এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত নয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি কমিটির সুপারিশক্রমে হাই-টেক পার্কের আওতায় শেখ পরিবারের নামে থাকা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।


