চুনারুঘাট – মাধবপুর – ৪ আসনে ধানের শীষ প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল এর পক্ষে মনোনয়নপত্র দাখিল – Habiganj News

চুনারুঘাট – মাধবপুর – ৪ আসনে ধানের শীষ প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল এর পক্ষে মনোনয়নপত্র দাখিল – Habiganj News

হবিগঞ্জের চুনারুঘাট – মাধবপুর – ০৪ ত্রিয়োদশ সংসদীয় আসনে ধানের শীষ প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল – এর পক্ষে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের হাতে সৈয়দ মোহাম্মদ ফয়সল এর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয় ।

মনোনয়নপত্র দাখিল কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নিরপেক্ষ অসংখ্য ভোটার ব্যাপক উপস্থিতি ছিল । এসময় ধানের শীষ পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ ইসফাক আহমেদ , মাধবপুর উপজেলা পরিষদের জননন্দিত বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান , চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান , চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম , সাবেক পৌর সভা মেয়র নাজিম উদ্দিন শামসু , উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী ।

এছাড়াও উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক তালুকদার , পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তালুকদার , পৌর বিএনপি সাধারণ সম্পাদক দিদার আলী হোসেন , গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, চেয়ারম্যান মাহবুবুর রহমান , উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল চৌধুরী , সিনিয়র যুগ্ম আহবায়ক শফিক মিয়া মহালদার , সদস্য সচিব জালাল আহমেদ , প্রথম যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম , উপজেলা ছাত্র দলের সভাপতি আরিফুর রহমান , মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি , নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি সহ সকলেই ধানের শীষ প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল কে বিজয় নিশ্চিত করতে সকালে ঐক্যবদ্ধ ভাবে মাঠ পর্যায়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।

Explore More Districts