চারুকলা শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চবি ছাত্রদলের ৩ নেতাকে শোকজ – দৈনিক আজাদী

চারুকলা শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চবি ছাত্রদলের ৩ নেতাকে শোকজ – দৈনিক আজাদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শাখা ছাত্রদলের তিন নেতাকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত নেতাকর্মীরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ রেদোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক জমাদিউল আউয়াল সুজাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম। গত শনিবার (২২ নভেম্বর) প্রেরিত শোকজপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো। গত ১৯ নভেম্বর মধ্যরাতে দুই নম্বর গেট এলাকায় চারুকলা ইনস্টিটিউটের ২০২১ সেশনের শিক্ষার্থী আলম আলমাস মাহমুদ রাফিদকে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করেন। ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টরের নিকট লিখিত অভিযোগে জানান, তাকে ইট দিয়ে মাথা থেতলিয়ে দেওয়ার চেষ্টা করে ছাত্রদল নেতাকর্মীরা।

Explore More Districts