চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন সোহেল রানা (২৮) নামের এক যুবক। গত রোববার রাতে সীমান্ত পার হওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ সোহেল রানা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের মইনুল ইসলামের ছেলে।

