চাঁদপুর ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১৩ পদে ১৫ প্রার্থী

চাঁদপুর ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। সমিতির ১৩টি পদের বিপরীতে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে প্রার্থী থাকলেও বাকি ১১টি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। ফলে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে।

গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। এর আগে শনিবার সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন। আর রোববার সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে একজন এবং বাকি ১০টি পদে একজন করে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। সব মিলিয়ে দুই দিনে ১৩টি পদের বিপরীতে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনে সভাপতি মনোনয়নপত্র উত্তোলন করেন মো. ইউনুছ খান ও মো. সেলিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান ও মো. হারুন হাওলাদার।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. মাসুদ বেপারী, সহ-সভাপতি পদে উত্তম কুমার ঘোষ, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. নুরু কাজী, যুগ্ম সম্পাদক পদে মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদ গাজী, কোষাধ্যক্ষ পদে মো. মানিক ঢালী, দপ্তর সম্পাদক পদে মো. ফারুক এবং প্রচার সম্পাদক পদে মো. বেলায়েত খান মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদের বিপরীতে তিনজনই মনোনয়নপত্র উত্তোলন করন। তারা হলেনঃ- আরিফ, মো. সাইদ শেখ ও ফয়সাল মিজি।

চাঁদপুর ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ শাহ্ মোহাম্মদ আব্দুল কুদ্দুস। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সাইফুল ইসলাম (রতন)।

এ ছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. বাচ্চু হাওলাদার, আলহাজ কাজী হুমায়ুন কবির, অ্যাড. মো. হাবিবুর রহমান (লিটু), মো. শাহীন ভূঁইয়া, মো. শাহীন চৌধুরী, মো. নজরুল ইসলাম (সেকুল) ও অ্যাড. মো. খোরশেদ আলম সোহাগ।

মনোনয়নপত্র উত্তোলন শেষ হওয়ায় এখন প্রার্থী ও ভোটারদের দৃষ্টি মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিকে। তবে ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে প্রার্থী থাকায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার আভাস স্পষ্ট হয়ে উঠেছে।

স্টাফ রিপোর্টার/
৬ সেপ্টেম্বর ২০২৬

Explore More Districts