চাঁদপুরে ডাকাতিয়া নদীতে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার ১নং ওয়ার্ডের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার পর শাহদাত (০৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও মাহমুদ (৭) নামের অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে। রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

স্থানীয়রা জানায়, একসঙ্গে কয়েকজন শিশু নদীতে নেমেছিল, তবে কিছুক্ষণ পর শাহদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও চাঁদপুর নৌ পুলিশের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ জানান, নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/

১৯ এপ্রিল ২০২৬

Explore More Districts