চাঁদপুরে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

চাঁদপুরে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে ইলিশের পাশাপাশি বেড়েছে ইলিশের ডিমের দামও। চাহিদার তুলনায় বাজারে ডিমের সরবরাহ কম থাকায় গত বছরের তুলনায় এ মৌসুমে দাম প্রায় দ্বিগুণ হয়েছে। মাছঘাটের ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রতি কেজি ইলিশের ডিম ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত বছর একই সময়ে প্রতি কেজি ডিমের দাম ছিল মাত্র আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা।

ব্যবসায়ী বলছেন, বাজারে ইলিশের ডিমের চাহিদা আগের তুলনায় অনেক বেশি। তবে ডিমযুক্ত ইলিশের পরিমাণ কম হওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ কারণেই অল্প সময়ের ব্যবধানে ইলিশের ডিমের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে।

ক্রেতারা বলছেন, দাম বেশি হলেও অনেকেই স্বাদের কারণে ইলিশের ডিম কিনছেন। তবে বর্তমান মূল্য সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকে হতাশা প্রকাশ করেছেন। বাজারে ডিমযুক্ত ইলিশের সরবরাহ বাড়লে ইলিশের ডিমের দাম কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

প্রতিবেদক: শরীফুল ইসলাম/
২৯ জুলাই ২০২৬

Explore More Districts