চাঁদপুরে অসহায় শিশুদের মুখে ঈদের হাসি ফুটালো ‘সাইরেন’

চাঁদপুরে অসহায় শিশুদের মুখে ঈদের হাসি ফুটালো ‘সাইরেন’

চাঁদপুর শহরের মানবিক ও সামাজিক সংগঠন “সাইরেন”এর উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত বুধবার ১৮ মার্চ দুপুরে আক্কাস আলী হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ও নগদ অর্থ। নতুন জামা পেয়ে শিশুদের মুখে যে নির্মল আনন্দ আর হাসি ফুটে ওঠে, তা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি, ডা. মোবারক হোসেন চৌধুরী।
সাইরেনের সভাপতি ও চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নিরব-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম, জেলা জনশক্তি অফিসার মোঃ শফিকুর রহমান, সাইরেনের সহ-সভাপতি ডা. ইফতেখারুল আলম এবং দৈনিক মেঘনা বার্তার সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফিরোজ আলম চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম বুলবুল এবং বিশিষ্ট ব্যবসায়ী আলম মিয়াজি। ভেন্যু ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন আক্কাস আলী রেলওয়ে হাই স্কুলের প্রধান শিক্ষক গোফরান হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/

১৯ মার্চ ২০২৬

Explore More Districts