বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে চন্দনাইশে এলডিপি চেয়ারম্যান অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার সময় চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা এম এ হাশেম রাজুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। পরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ঝাড়ু মিছিল বের করেন নেতাকর্মীরা।
মিছিল পরবর্তী সমাবেশে এম এ হাশেম রাজু তার বক্তব্যে বলেন, অলি আহমদ ১/১১ এর একজন কুশীলব। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী নব্য রাজাকার। তার সাম্প্রতিক বক্তব্য দেশবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে অলি আহমদ চন্দনাইশ–সাতকানিয়ার মানুষকে প্রতিবাদী করে তুলেছেন। তাকে চন্দনাইশ ও সাতকানিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
জেলা যুবদলের সহ–সভাপতি মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওগদাগর, আ ক ম মোজাম্মেল হক বেলাল, মো. সালাউদ্দিন, পৌরসভা বিএনপি নেতা মাহমুদুর রহমান মাহাদু, উপজেলা বিএনপি নেতা নওশা মিয়া সওদাগর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোরশেদুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাছুদুর রহমান মাছুদ, যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএনপি নেতা ওসমান গনি, হারুনুর রশিদ, সামশুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুকদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমন, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা আবদুল মাবুদ, দোহাজারী বিএনপি নেতা আমির হোসেন, বাবু খান, শামসুদ্দিন মেম্বার, বিএনপি নেতা মোরশেদুল আলম মুন্না, ওরশেদুল আলম মিন্টু, পৌরসভার সাবেক কমিশনের নুরুল কবির, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বিএনপি নেতা আরিফুল ইসলাম, আবদু রউফ, ছাত্র নেতা এমএ হাসেম, যুবদল নেতা সেকান্দার বাদশা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।





