চট্টগ্রামে আবারো ডেঙ্গুতে প্রাণ গেল নারীর – Chittagong News

চট্টগ্রামে আবারো ডেঙ্গুতে প্রাণ গেল নারীর – Chittagong News

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। এছাড়া ডেঙ্গুতে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৩১ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী।

এনিয়ে চলতি মাসে মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫১৩ জন।
এদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ১১ নভেম্বর রাতে তিনি মারা যান। এনিয়ে চলতি মাসের প্রথম ১২ দিনে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮ জনের।

এদিকে ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় এনিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts