চট্টগ্রামে অমর একুশে বইমেলা শুরু পহেলা ফেব্রুয়ারি – Chittagong News

চট্টগ্রামে অমর একুশে বইমেলা শুরু পহেলা ফেব্রুয়ারি – Chittagong News

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় পহেলা ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে নগর ভবনের সম্মেলন কক্ষে প্রকাশক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সমন্বয়ে বইমেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বইমেলা কমিটির আহবায়ক শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও বইমেলা কমিটি প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আবুল কাশেম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও বইমেলা কমিটির সদস্য সচিব মো. সাহাব উদ্দীন হাসান বাবু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, সমাজ কলাণ কর্মকর্তা মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, এবারের অমর একুশে বইমেলা হবে সার্বজনীন। পাঠক, লেখক, প্রকাশকসহ সর্বস্তরের পেশাজীবী ও জনসাধারণের অংশগ্রহণে বইমেলা মুখরিত রাখার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষের প্রকৃত বন্ধু হলো বই। বইয়ের আলোয় আলোকিত হবে আমাদের নতুন প্রজন্ম।

এছাড়াও সভায় লেখক প্রকাশক ও সাহিত্য-সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

জেএনএন/সিটিজিনিউজ 

Explore More Districts