চট্টগ্রামের ফটিকছড়ি আসনে তিনজনের মনোনয়ন বাতিল

চট্টগ্রামের ফটিকছড়ি আসনে তিনজনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর বাইরে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে তিনজনকে আজ শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন—বিএনপির সরোয়ার আলমগীর, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন ও জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলী। মনোনয়ন বাতিল হওয়া তিনজন হলেন—স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার, আহমদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিশের এইচ এম আশরাফ বিন ইয়াকুব।

Explore More Districts