চকরিয়া উপজেলা পরিষদ কম্পাউন্ডে শোভা বর্ধনে নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
আজিজনগর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ কম্পাউন্ডের চারপাশে সৃজিত বাগানে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফুলের চারাসহ দৃষ্টিনন্দন রকমারি গাছ।
এসময় চকরিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও এসএআরপিভি আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, উপজেলা পরিষদ কম্পাউন্ডের চারপাশে শোভা বর্ধনের যে সৌন্দর্য ছড়াবে সেটি দর্শনার্থী হিসেবে উপভোগ করবে উপজেলায় আগত সেবা গ্রহীতাসহ সর্বসাধারণ। এতে করে তারা কিছুটা হলেও মানসিক বিনোদনের সুযোগ লাভ করবে। তাই সেটি বিবেচনা করে সামগ্রিক কল্যাণে দৃষ্টিনন্দন বিভিন্ন জাতের গাছের চারা রোপণের উদ্যোগ করা হয়েছে।
এমজে/সিটিজিনিউজ

