ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন প্রাণ হারালেন – News Tangail

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন প্রাণ হারালেন – News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে গত রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শালিয়াবহ জাঙ্গালিয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘোড়ারটেকি এলাকার শাহ আলম মিয়ার ছেলে আবুল কাশেম (৩৫) এবং তালতলী এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩৫)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোকছেদুর রহমান জানিয়েছেন, তিনজন মোটরসাইকেল নিয়ে গারোবাজার থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন আহত হন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts