ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও – News Tangail

ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও – News Tangail

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর গ্রহণের জন্য ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোঃ আবু সাঈদ এবং উপজেলা নির্বাচন অফিসার এ. এম. শামসুজ্জামান।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরগোপিনপুর ফাজিল মাদ্রাসাসহ ধলাপাড়া ইউনিয়নের মোট ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবু সাঈদ জানান, “আমরা ভোট কেন্দ্র পরিদর্শন করছি যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রত্যেক ভোট কেন্দ্রগুলোতে আইপি ক্যামেরার আওতায় আনা হবে। উপজেলার সকল ভোটকেন্দ্র পরিদর্শন চলমান থাকবে।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts