ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজ।
রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা পৌর এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন।
নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজ আয়োজিত কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ রকিবুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, শাকিব, মোঃ অনিক হোসেন, মোঃ সাব্বির ইসলাম সিয়াম, মোঃ আতিকুল ইসলাম আতিক, মোঃ সোহাগ চৌধুরী, দেওয়ান সাইফুল ইসলাম, সুলতান, ফিরোজ আহমেদ, আসাদ, সুলতান খান প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


