ঘাটাইলে গোসল করতে নেমে নিখোঁজের লাশ ‍উদ্ধার – News Tangail

ঘাটাইলে গোসল করতে নেমে নিখোঁজের লাশ ‍উদ্ধার – News Tangail

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি’ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে নেমে ডুবে হাসিবুল( ২৯)নামে এক যুবক ডুবে নিহত হয়েছে । তার বাড়ী পঞ্চগড় জেলার বোদা থানার গোবার ভিটা গ্রামের বাদশা মিয়ার ছেলে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলা প্রশাসনের পুকুরে হাসিবুল (২৯) গোসল করতে নেমে ডুব দেওয়ার পরে নিখোঁজ হন। বিষয়টি আশে পাশের লোকজন দেখেন। অনেক সময় পেরিয়ে গেলেও ডুব দিয়ে না উঠার কারণে ঘাটাইল ফায়ার সার্ভিসের দল কে জানান তারা পরে টাঙ্গাইল জেলার ডুবুরী ইউনিটের লোকজন খবর দিলে ২ ঘন্টা চেষ্টা করে পুকুর থেকে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের ওয়ার্কসপ পরিদর্শক রতন কুমার দেবনাথ জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে টাঙ্গাইল থেকে ডুবুরী ইউনিট কে খবর দেই পরে তারা পুকুর থেকে লাশ উদ্ধার করে।

ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, লাশ থানায় আছে। তার স্বজন এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts