ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরিন আক্তার, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম চান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: রোস্তম আলী প্রমুখ।
উক্ত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ,মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধন প্রাপ্ত সমিতি সমূহের সদস্যগণ,জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল। অনুষ্ঠান পরিচালনা করেন হৃদিকা সরকার।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

