গৌরনদীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

গৌরনদীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৯ May ২০২৫ Monday ৫:১৯:০০ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

গৌরনদীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বরিশালের গৌরনদীতে আব্দুস সালাম মাঝি (৫৩) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) পাঠানো হয়েছে।

রোববার (১৮ মে) উপজেলার ধানডোবা গ্রামে ঘটনাটি ঘটে। আহত সালাম বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধানডোবা গ্রামের বাসিন্দা। আহত বিএনপি নেতার ছেলে আরমান মাঝি বলেন, ধানডোবা এলাকার সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল একই গ্রামের সরোয়ার চৌকিদার। শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে সেটি উচ্ছেদ করা হয়।

ওই ঘটনায় আমার বাবা আব্দুস সালামকে দায়ী করে রোববার সকাল সাড়ে আটটার দিকে খাল দখলকারী সরোয়ার ও তার সহযোগী কাসেম চৌকিদার ও আলিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত কুপিয়ে জখম করে। এ বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts