গৌরনদীতে নসিমন চাপায় শিশুর মৃত্যু

গৌরনদীতে নসিমন চাপায় শিশুর মৃত্যু

৩১ January ২০২৬ Saturday ৬:০৩:১০ PM

Print this E-mail this


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

গৌরনদীতে নসিমন চাপায় শিশুর মৃত্যু

বরিশালের গৌরনদীতে নসিমন চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পিঙ্গলাকাঠী হাই স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত তিন বছর বয়সী শিশু তুরফা গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম বেপারীর কন্যা।  

স্থানীয়দের বরাতে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান বলেন, সকালে গৌরনদী-সরিকল সড়কের পাশে বল নিয়ে খেলতে ছিলো শিশু তুরফা। বলটি হাত থেকে পড়ে রাস্তার অপর পাশে যায়। তখন বলটি আনতে গেলে বেপরোয়া গতির মালামাল বোঝাই একটি নসিমন তাকে চাপা দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় শিশু তুরফাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 
ওসি বলেন, পরিবার বিষয়টি নিয়ে মামলা করতে আগ্রহী নয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে হ্যাঁ-না ভোটে নীরব সব দলের প্রার্থী

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

গণভোটে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ

নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ

Explore More Districts