সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল পূর্ব আলোচনার মাধ্যমে আইনজীবী পরিষদের এই কমিটি গঠন করা হয়।
পরিষদের নবগঠিত কমিটির নতুন দায়িত্বশীলরা হলেন-অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ সভাপতি, অ্যাডভোকেট এম. মুজিবুর রহমান মুজিব সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মামুন আহমদ রিপনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।
এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সলমান উদ্দিন ও অ্যাডভোকেট শেখ আবুল হানাত বুলবুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকীব।
প্রধান আলোচক ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট আলীম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল ওদুদ, অ্যাডভোকেট কিশোর কুমার কর, অ্যাডভোকেট কবির আহমদ বাবর, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট কাওসার আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। সভায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

