গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে যুবক নিহত

গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে যুবক নিহত

গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাটে নিজের ট্রাক্টর দিয়ে জমি হাল চাষের সময় ট্রাক্টর উল্টে এক যুবক নিহত করেছেন।নিহত আব্দুল মালিক (৩৫) উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি(দারিখাই) গ্রামের রফিক উদ্দীনের ছেলে।

শনিবার (১০ মে) ১টা ২০ মিনিটে সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে যুবক আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি হাল চাষে ট্রাক্টর উল্টে বেলা আনুমানিক একটা বিশ মিনিটের সময় দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় গোয়াইনঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবক আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে মোড় ঘুরানোর সময় ট্রাক্টর উল্টে সে দুর্ঘটনার শিকার হয় এবং হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সুরতাহল রিপোর্ট তৈরি করে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের হাতে হস্তান্তর করেছি।

ডিএস/আরএ

Explore More Districts