গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩ এপ্রিল ২০২৫) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। এই ইউনিটের পরীক্ষায় ৯০ হাজার ৪০৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন।
এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
