গাজীপুর-২ আসনে সালাহউদ্দিন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা – Daily Gazipur Online

গাজীপুর-২ আসনে সালাহউদ্দিন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা – Daily Gazipur Online

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ (সদর–টঙ্গী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্র আপিল শুনানিতে বৈধভাবে গৃহীত হওয়ায় গভীর সন্তোষ, কৃতজ্ঞতা এবং নতুন উদ্দীপনায় উজ্জীবিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিঃসন্দেহে তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ভবিষ্যৎ পথচলার এক অনন্য অনুপ্রেরণা। এ অর্জনের জন্য তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান যারা দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখেছেন।
আলহাজ্ব সালাহউদ্দিন সরকার বলেন, এই স্বীকৃতি আমাকে আমার এলাকার জনগণের প্রতি আরও দায়িত্বশীল, আরও প্রতিশ্রুতিবদ্ধ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রিয় মানুষদের আস্থা, ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে আগামীর পথচলায় আমরা সফলতার নতুন অধ্যায় রচনা করতে পারব। ইনশাআল্লাহ, সুযোগ পেলে জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গাজীপুর-২ আসনের সার্বিক উন্নয়নে সর্বশক্তি দিয়ে কাজ করে যাব।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের পূর্ণ সুযোগ পাবেন। একই সঙ্গে তিনি গাজীপুরবাসীর সার্বিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts