গাজীপুরে ইজারাদারকে কুপিয়ে জখম ,মামলা হলেও আসামি ধরছেনা পুলিশ – Daily Gazipur Online

গাজীপুরে ইজারাদারকে কুপিয়ে জখম ,মামলা হলেও আসামি ধরছেনা পুলিশ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরির হাড়িনাল আল জামিয়া দারুল উলম মাদ্রাসার বাজারের ইজারাদার মোঃ জসিম উদ্দিন খান মায়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এবিষয়ে আহত জসিমের পিতা আলহাজ মোঃ আকছার উদ্দিন খান বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে যানা যায়, মোঃ ফজলুর রহমান (৬৫), ইমরান হোসেন (৩২), তরিকুল ইসলাম বাবু (২৭), আরিফুল ইসলাম (২৫) গংরা, পূর্ব শত্রæতার জের ধরে ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে বাজারে ইজারা তোলার সময় উল্লেখিত সন্ত্রাসীরা জসিম উদ্দিন খান মায়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এই ঘটনায় প্রধান ইজাজাদার মুঞ্জুর আলী (৬০) ও আহত হয়েছেন এবং সন্ত্রাসীরা বাজারের মাছ ব্যবসায়ীদের মাছ রাস্তায় ফেলেদেয় ও ইজারাদারদের একটি মোবাইল ফোন ভেঙ্গে ফেলে ও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিন মায়াকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাড়িনাল বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি ও হাড়িনাল আল জামিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত মাদ্রাসার জমিও দখল করে রেখেছেন। আহত জসিম উদ্দিন মায়ার পিতা মামলার বাদি আলহাজ্ব মোঃ আকছার উদ্দিন খাঁন বলেন ১৭ তারিখে মামলা হয়েছে কিন্তু আজ পর্যন্ত পুলিশ আসামি ধরছেনা।

Print Friendly, PDF & Email

Explore More Districts