স্টাফ রিপোর্টার: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি আসনের মধ্যে ৪ টিতে বিএনপি এবং একটিতে জামায়াতের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছে। এরা হলেন গাজীপুর-১ আসনে বিএনপি (ধানের শীষ) মো. মজিবুর রহমান। এ আসনে সর্বমোট ২৩৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত টি ২৩৮ টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ০৬৮ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৮৭ ভোট।
গাজীপুর- ২ আসনে মোট ২৭২টি কেন্দ্রের মধ্যে ২৫৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ ভোট এবং ১১ দলীয় প্রার্থী এনসিপির আলী নাসের খান (শাপলা কলি) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৬ ভোট।
গাজীপুর- ৩ আসনে ১৮০ কেন্দ্রের সবগুলোতে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২১৪ ভোট এবং ১১ দলীয় জোটের পক্ষে খেলাফত মজলিসের মাওলানা এহসানুল হক (রিক্সা) প্রতীকে পেয়েছেন- ৬৬ হাজার ২০২ ভোট।
এছাড়া গাজীপুর-৪ আসনের মোট কেন্দ্র ১২৩টি। এ কেন্দ্রের মধ্যে সবকটি ফলাফলে জামায়াতের প্রার্থী সালাউদ্দিন আইউবী (দাড়িপাল্লা) পেয়েছেন-৫৯ হাজার৩৫৯টি এবং বিএনপির (ধানের শীষ) প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন-৪৮ হাজার ৮৬৯টি।
অপর দিকে গাজীপুর-৫ আসনে মোট ১২৫টি কেন্দ্রের সবকটিতে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৯৭ ভোট এবং জামায়াতে ইসলামীর মো. খাইরুল হাসান (দাঁড়িপাল্লা) মার্কায় পেয়েছেন ৪৭ হাজার ৮৯১ ভোট।



