‘গাজায় প্রতি ২০ সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করছে ইসরায়েল’

‘গাজায় প্রতি ২০ সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করছে ইসরায়েল’

‘গাজায় প্রতি ২০ সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করছে ইসরায়েল’

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদ গেট থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরী মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ছাত্রশিবির মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সভাপতি তানজীর হাসান জুয়েল, মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

বক্তারা বলেন, আজ সমগ্র পৃথিবীতে সর্বস্তরের মানুষ স্ফুলিঙ্গের মতো ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর উঁচু করেছে। কিন্তু মানবতার বুলি আওড়ানো বিশ্ব মোড়লরা তাদের মানবতার সেই ইতিহাস আজও রচনা করতে পারেনি। গাজায় প্রতি ২০ সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করছে জায়নবাদীরা। যার আঘাতে প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে আমাদের ভাই-বোন ও সন্তানেরা। দখলদারদের হত্যাকাণ্ডের তালিকায় রয়েছে গণমাধ্যম, ত্রাণ ও স্বাস্থ্যকর্মীরাও। 

 

Explore More Districts