গলাচিপায় আন্তঃ ক্যাডারে বৈষম্য নিরসনে কর্মকর্তাদের কলম বিরতি

গলাচিপায় আন্তঃ ক্যাডারে বৈষম্য নিরসনে কর্মকর্তাদের কলম বিরতি

২৪ December ২০২৪ Tuesday ১২:৫০:২২ PM

Print this E-mail this


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপায় আন্তঃ ক্যাডারে বৈষম্য নিরসনে কর্মকর্তাদের কলম বিরতি

সারা দেশের সাথে সংগতি রেখে পটুয়াখালী জেলার গলাচিপায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনে ক্যাডারভিত্তিক মন্ত্রণালয় সহ উপসচিব হতে তদুর্ধ্ব পদে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ১ ঘন্টার কলম বিরতি পালন করেছেন গলাচিপা উপজেলার আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ক্যাডার কর্মকর্তাবৃন্দ।
২৩ ডিসেম্বর সকালে গলাচিপা কেন্দ্রীয় স্মৃতিসৌধে আয়োজিত এ কলম বিরতিতে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে বলা হয়, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও একটি বিশেষ ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডাররা বৈষম্যের স্বীকার। তাদেরকে সঠিক সময়ে পদোন্নতি সহ অন্যান্য সুবিধাদি দেয়া হয় না। একটি পদোন্নতি পেতেই ১০-১৫ বছর চলে যাচ্ছে। তাই বৈষম্যহীন বাংলাদেশে তারা এই ক্যাডার বৈষম্যের নিরসন চান এবং সকল ক্যাডারের সমতা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে চান।’এ সময় আরো বলা হয় হয়, ‘আমাদের মূল দাবী যার যার মন্ত্রণালয় তার তার অথবা আমাদের যে উপসচিব থেকে তদূর্ধ্ব পদে যে নিয়োগ তা মেধার ভিত্তিতে দেয়া হোক। বর্তমানে আমাদের যে ২৫% কোটা আছে তাও কার্যকর নেই বললেই চলে। প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য সকল ক্যাডারের কর্মকর্তারা বিভিন্নভাবে বঞ্চিত। আমাদের একেক জন এক পদে দীর্ঘদিন থাকতে হয়। একটি প্রোমোশনের ধাপের যে সময় তার ডাবল সময় পার হলেও প্রোমোশন আর হয়না। তাই আমরা চাচ্ছি যে, সব ক্যাডারের সবাই যোগ্যতার ভিত্তিতে সমানভাবে প্রোমোশন ও পদায়ন পাবে।’
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





আজ বরিশাল প্রেস ক্লাবের নির্বাচন

ভোটের অধিকার আদায়ে পাঁচই অগাস্টের মতো রাস্তায় নামার আহ্বান বিএনপি মহাসচিবের

বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ ও ছাত্রদল নেতা আটক

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ:ল্যাসিক যন্ত্র নষ্ট পাঁচ বছর, সেবা ব্যাহত

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, যা জানা গেল

Explore More Districts