গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

২৪ October ২০২৬ Saturday ৭:৩৯:৫৩ PM

Print this E-mail this


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একজন শিশু থাকায় তাকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এ আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. বাহাদুর হোসাইন (৩০), মো. আলাউদ্দিন (৩২) ও মো. সোহাগ (৩২)। এরা গলাচিপা উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের বাসিন্দা। 

গলাচিপা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান থাকা অবস্থায় চারজনকে আটক করা হয়।পরে তাদের গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় জেলেদের সঙ্গে এক শিশু থাকায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গলাচিপা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, এ পর্যন্ত ৫৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৫১ লাখ ৩০ হাজার টাকার অর্থাৎ ৩ লাখ ২৫৫ মিটার জাল উদ্ধার করা হয়েছে।এছাড়া ৬২টি অভিযানে ৩৩টি মামলায় ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩০১ মন ইলিশ উদ্ধার করা হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts