গভীর রাতে মন খারাপ হলে যেভাবে বাবাকে সঙ্গ দেন অভিষেক, জানালেন অমিতাভ – DesheBideshe

গভীর রাতে মন খারাপ হলে যেভাবে বাবাকে সঙ্গ দেন অভিষেক, জানালেন অমিতাভ – DesheBideshe

গভীর রাতে মন খারাপ হলে যেভাবে বাবাকে সঙ্গ দেন অভিষেক, জানালেন অমিতাভ – DesheBideshe

মুম্বাই, ২৩ ফেব্রুয়ারি – বয়স কেবলই একটি সংখ্যা এবং এই কথাটি মেগাস্টার অমিতাভ বচ্চনের ক্ষেত্রে বারবার সত্যি প্রমাণিত হয়েছে। বুড্ডা হোগা তেরা বাপ বলে পর্দায় দাপট দেখালেও বাস্তব জীবনের ক্যানভাসে মাঝেমধ্যে একাকীত্বের কালো মেঘ ভর করে ৮৩ বছর বয়সী এই মহাতারকার মনে।

সম্প্রতি নিজের ব্লগে জীবনের এক কঠিন ও আবেগপ্রবণ মুহূর্তের কথা শেয়ার করেছেন বলিউডের শাহেনশাহ। তিনি জানিয়েছেন গভীর রাতে যখন বিষণ্নতা ও লক্ষ্যহীনতা তাকে ঘিরে ধরে তখন পরম বন্ধুর মতো পাশে এসে দাঁড়ান তার ছেলে অভিষেক বচ্চন। অমিতাভ ও অভিষেকের সম্পর্ক কেবল বাবা ও ছেলের প্রথাগত গণ্ডিতে সীমাবদ্ধ নেই বরং বলিউডে তাদের বন্ধুত্ব এক অনন্য উদাহরণ।

অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন সম্প্রতি তিনি এক ধরণের অস্থিরতা ও বিচ্ছিন্নতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। মানসিক চাপের সেই মুহূর্তে কোনও পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ তার ঘরে এসে হাজির হন অভিষেক। ছেলের এই আকস্মিক উপস্থিতি মুহূর্তের মধ্যে বিগ বি এর সব নেতিবাচকতা ও দুশ্চিন্তা ধুয়ে মুছে দেয়।

ছেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অমিতাভ লেখেন অভিষেক একজন সুন্দর এবং অত্যন্ত সহানুভূতিশীল সঙ্গী। দশকের পর দশক ধরে লাইমলাইটে থাকার পর আজ এই বয়সে এসে প্রবীণ এই অভিনেতা অনুভব করছেন পরিবারই তার কাছে শেষ পর্যন্ত সবথেকে বড় আশ্বাসের জায়গা।

বর্তমানে বাবা ও ছেলে দুজনেই ক্যারিয়ারের এক পরিণত সময় পার করছেন। ২০২৪ সালে তামিল অ্যাকশন ড্রামা ভেটাইয়ান সিনেমায় রজনীকান্ত ও ফাহাদ ফাসিলের সাথে অমিতাভের দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

এনএন



Explore More Districts