গণ–অভ্যুত্থানে হত্যার বিচারসহ বিভিন্ন বিষয়ে ৭ সংগঠনের সঙ্গে গণতান্ত্রিক ছাত্রজোটের মতবিনিময়

গণ–অভ্যুত্থানে হত্যার বিচারসহ বিভিন্ন বিষয়ে ৭ সংগঠনের সঙ্গে গণতান্ত্রিক ছাত্রজোটের মতবিনিময়

জুলাই গণ–অভ্যুত্থানে গণহত্যার বিচারসহ বিভিন্ন বিষয়ে সাতটি ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বামপন্থী সাতটি ছাত্রসংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট। ধারাবাহিকভাবে অন্যান্য সংগঠনের সঙ্গেও মতবিনিময় করবে গণতান্ত্রিক ছাত্রজোট।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যালয়ে সাত সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতারা। এই জোটে থাকা সংগঠনগুলো হলো ছাত্র ইউনিয়ন (রাগীব নাঈম), সমাজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ফেডারেশন (জাতীয় মুক্তি কাউন্সিল), বিপ্লবী ছাত্র–যুব আন্দোলন ও পাহাড়ি ছাত্র পরিষদ (ইউপিডিএফ)।

Explore More Districts