গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই : এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী – News Tangail

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই : এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী – News Tangail

মো. কাইয়ুম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক দুই বারের এমপি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, “আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। আমরা নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।” নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটের আমেজ পুরোপুরি তৈরি হবে। আল্লাহ যদি আমাদের ভোটের মাধ্যমে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানান।

মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাব্বি ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন—

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মহসীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ডি. এম. শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধা, শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, মির্জাপুর কলেজের সাবেক ভিপি আলী আজম সিদ্দিকী, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি সামছুল ইসলাম সহিদ, যুবদল নেতা ও হালিম আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আল-আমিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুর সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মো. কাইয়ুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া, কোষাধ্যক্ষ মো. শামীম মিয়া, সদস্য বছির আহম্মেদ, সাইফুল ইসলাম, মো. নাজিম উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।

এর আগে প্রধান অতিথি সাংবাদিক সংস্থার কার্যালয়ে পৌঁছালে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts