খাল খননসহ উন্নয়ন মুলককাজের কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

খাল খননসহ উন্নয়ন মুলককাজের  কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না :  গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

১৬ April ২০২৬ Thursday ১:৫৭:৪৩ AM

Print this E-mail this


খাল খননসহ উন্নয়ন মুলককাজের  কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না :  গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাখাল খনন কর্মসূচিসহ সকল উন্নয়ন মুলক কাজে যেন অনিয়ম না হয়, সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।

তিনি বলেছেন, কেউ দুর্নীতি অনিয়ম করলে তাদের কোন ক্ষমা করা হবে না।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দাসেরকাঠী দরগাবাড়ি খাল (মেম্বর বাড়ি থেকে মোতাচ্ছের মিয়ার বাড়ি পর্যন্ত) খাল এর পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের বিভিন্ন খাতে পড়তে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও কৃষি খাতে চাপ তৈরি হয়েছে। জ্বালানি তেল ও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে।প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে আমার নির্বাচনী এলাকা নেছারাবাদে কৃষি কার্ড ও দেশের বিভিন্ন স্থানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু করেছে। পর্যায়েক্রমে সকল উপজেলায় চালু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর,সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সভাপতি মনিরুজ্জামান মিয়া, বিএনপি নেতা শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts