শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় বদেখানপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিলন কবির অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সালাম, সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলীয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও অ্যাডভোকেট আলীবুদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রভাষক হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মন্টু, ধর্মবিষয়ক সম্পাদক আবু শামিন বাবলু, প্রচার সম্পাদক মাইনউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (রিংকু)।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকী, যশোর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান শয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাকিব রেজা, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভোদর, সাংগঠনিক সম্পাদক আবু ছালাম, নারায়নপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি র্যাভিন আহমেদ ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।



