খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে যমুনার পানিতে ডুবে শিশুর মৃত্যু – দৈনিক আজকের জামালপুর

খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে যমুনার পানিতে ডুবে শিশুর মৃত্যু – দৈনিক আজকের জামালপুর

খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে যমুনার পানিতে ডুবে শিশুর মৃত্যু – দৈনিক আজকের জামালপুর

লিয়াকত হোসাইন লায়ন
জামালপুরের ইসলামপুরে খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসে পানিতে ডুবে তাজিনা আক্তার(৯) নামের এক শিশুর মৃত্য হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সাপধরী ইউনিয়নের কোদাল ধোয়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই শিশু মাদারগঞ্জ উপজেলার তেঘুরিয়া গ্রামের তারা শেখের কন্যা। স্থানীয়রা জানান,শিশু তাজিনা খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল। বিকালে যমুনা নদীর খালে সহপাঠিদের সাথে গোসল করতে নেমে পানিতে নিখোঁজ হয়। এ সময় সহপাঠিরা পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ঘন্টাখানেক পর খুঁজে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তিনি ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সাপধরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম।মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Explore More Districts