খামেনি হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

খামেনি হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

“আমেরিকা মুরদাবাদ, ইসরায়েল মুরদাবাদ” বলে স্লোগান দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যাদআলী খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোরের সর্বস্তরের জনগণের ব্যানারে রোববার ( ১ মার্চ) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বলা হয়, আমেরিকা এবং ইসরাইল নিজেদের স্বার্থে ইরানের তেল সম্পদসহ খনিসম্পদ দখল করার লক্ষ্যে যুদ্ধ ঘোষণা করেছে। তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয নেতাকে হত্যা করেছে। পৃথিবী থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করে দেয়ার জন্য এই হত্যাকান্ড। আমেরিকা নিজেরা পারমাণবিক বোমা তৈরি করে মজুদ করে রেখেছে। আত্ম রক্ষার্থে অন্য কোন দেশ নিউক্লিয়াস বোমা তৈরীর উদ্যোগ নিলে তাদেরকে বাঁধা দেওয়া হয়। এর আগে ইরাক, লিবিয়া, আফগানিস্তান ধ্বংস করেছে। শান্তি আলোচনার নাম করে প্রথমে আমেরিকা বসে। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে যুদ্ধের আভাস। প্রত্যেকটি দেশ আক্রমণের আগেই আমেরিকা এই ধরনের কৌশল নেয়। এখন মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য আমেরিকা ও ইসরাইল যুদ্ধ ঘোষণা করেছ। সমাবেশ থেকে বক্তারা পৃথিবীর সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইকবাল হোসেন, মাওলানা সাবের রেজা, মাওলানা আবির হোসাইন, মাওলানা আলী হায়দার, আলহাজ্ব ফিরোজ খান এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম।

Explore More Districts