কোম্পানীগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার-৫

কোম্পানীগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার-৫

কোম্পানীগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার-৫

কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম চেরাগ আলী (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ এর মোবাইল কোর্ট কতৃক ধলাই নদীর উজান থেকে ৩ জন ও নিয়মিত মামলার ওয়ারেন্ট ভূক্ত ১ জনসহ মোট ৫ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

(১০ জুলাই) ভোর বেলা উত্তর কলাবাড়ী এলাকা থেকে কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ নবনিযুক্ত ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এস.আই) জগৎ জ্যোতির নেতৃত্বে ইউপি সদস্য চেরাগ আলীকে কলাবাড়ী এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে বালু ও পাথর চুরির ঘঠনায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট অভিযানে ধলাই নদ এলাকা থেকে ৩জন আটক ও আরেক ওয়ারেন্টভুক্ত আসামীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত সুজন কর্মকার বলেন, মোবাইল কোর্ট অভিযানসহ পৃথক মামলায় মোট ৫ জনকে আটক করে আদালত কতৃক জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের উপর ধলাই সেতু এলাকায় হামলার ঘঠনায় এক ইউপি সদস্য আটকের বিষয়টি উল্লেখ করে ওসি তদন্ত আরো জানান, প্রশাসনের উপর হামলাকারী বাকী আসামীদের তদন্তকারী কর্মকর্তা দ্রুত সময়ে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts