কেশবপুরে ছাত্রলীগের মিছিল কেন্দ্র করে ১২ নেতাকর্মী আটক

কেশবপুরে ছাত্রলীগের মিছিল কেন্দ্র করে ১২ নেতাকর্মী আটক

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শাকিল হোসেন (২৪) নামে এক ছাত্রলীগ নেতা কে গ্রেফতার করেছে। গত রবিবার রাতে পুলিশ তাকে উপজেলার চাঁদড়া এলাকা থেকে গ্রেফতার করে । সে চাঁদড়া গ্রামের নজরুল ইসলাম কবিরের ছেলে এবং ১নং ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে , কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা গত ১১ জুন উপজেলার পরচক্রা ও সোনাতলা নামকস্থানে সড়কের পৃথক দুটি বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৮। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে এ পযন্ত ১১জন আসামিকে আটক করে আদালতে প্রেরণ করেছেন । এ মামলার আসামি ছাত্রলীগ নেতা শাকিল হোসেন কে গত রোববার রাতে গ্রেফতার করে।

এ মামলায় আটককৃতরা হলেন-উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের সক্রিয় সদস্য সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫), একই গ্রামের যুবলীগের সদস্য মৃত মকসেদ সরকারের ছেলে ছলেমান সরদার (৪৫), পৌর যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজাপুর গ্রামের আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২) এবং সদস্য মাগুরাডাঙ্গা গ্রামের রামপদ দাসের ছেলে সরোজিত দাস (৪১), বাগদহা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুজাহিদ, দেউলী গ্রামের মেম্বার মোহাম্মদ আলীর ছেলে মাসুদ রানা (২০), কন্দর্পপুর গ্রামের মৃত আফছার আলী সানার ছেলে মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ (৫০) এবং সাতবাড়িয়া গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস (৫৪)।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী শাকিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামিদের আটকে জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Explore More Districts