কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে আজ শনিবার বিকেল চারটার দিকে তিনি মারা যান।

ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জ্বল প্রথম আলোকে বলেন, হাসান মোল্লার অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল চারটার দিকে তিনি মারা যান।

Explore More Districts