কুয়াকাটা থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবকের

কুয়াকাটা থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবকের

২৮ March ২০২৬ Saturday ১:২৭:৪৬ AM

Print this E-mail this


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

কুয়াকাটা থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবকের

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সোহেল খন্দকার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহেল খুলনার দেবেনগর দিঘলিয়ার দেলোয়ার খন্দকারের ছেলে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩ টা ৪০ মিনিটে লেবুখালী সেনানিবাস সংলগ্ন সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার খুলনা থেকে নিহত মোঃ সোহেল খন্দকার ও মো: ইমরান দুই বন্ধু মোটরসাইকেলে কুয়াকাটা যায়। আজ বিকেলে তারা কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে খুলনায় যাচ্ছিলেন।

এ সময় বাকেরগঞ্জের লেবুখালী এসে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহন কুয়াকাটাগামী ইউরোকোচ পরিবহনের এসিবাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সোহেল খন্দকার ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোহী ইমরান আহত হন।

বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার সোহেল রানা বলেন, যাত্রীবাহী পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুুবক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহনটি পুলিশ জব্দ করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts