স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের কচাকাটায় পরিকল্পিতভাবে গৃহবধুকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি এরশাদ আলী’কে ৭২ ঘন্টার ভিতরে গাজীপুর হতে গ্রেফতার করেছে র্যাব-১।
ধৃত আসামি মোঃ এরশাদ আলী(৩৩) পিতা-মৃত আবুল হোসেন, মাতা-মোছাঃ খায়রুন বেওয়া, গ্রাম-কুলাময়া কালারচর, ইউনিয়ন-নারায়নপুর, থানা-কচাকাটা, জেলা-কুড়িগ্রাম মৃত ভিকটিম শাহিদা খাতুন(২৮) এর প্রতিবেশী হওয়াই ভিকটিমের আপন ছোট বোন মোছাঃ শাহানাজ বেগম (১৮)’কে অর্থের বিনিময়ে কুপ্রস্তাব প্রদান করে। পরবর্তীতে বিষয়টি ভিকটিমের স্বামী মোঃ আজিজুল ইসলাম স্থানীয় লোকজনকে জানাইলে ধৃত আসামি তাদের পারিবারিক সুনাম ক্ষুন্ন হওয়ার অভিযোগ তুলে আজিজুল ইসলাম’কে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ মোঃ আজিজুল ইসলাম ব্যবসায়ীক কাজে বাড়ীর বাহিরে থাকায় আনুমানিক ০৮০০ ঘটিকার সময় মৃত ভিকটিম শাহিদা খাতুন(২৮) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়নের পানিরচর মাঝিখালী গ্রামস্থ বসতবাড়ীর পাশে টিউবওয়েল পাড়ে ভাতের চাউল ধোয়ার জন্য গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা বর্তমানে ধৃত আসামি মোঃ এরশাদ আলী(৩৩) পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আরোও ১২/১৩ জন আসামির সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের গলা কেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনার সংবাদ পেয়ে কচাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্ণিত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ সাইফুর রহমান(৫৫) বাদী হয়ে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় একটি হত্যা মামলা এজাহার দায়ের করে। যাহা কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মামলা নং-০৫, তারিখ-১৬/০১/২০২৬ খ্রি: ধারা-৩০২/১০৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়। হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামিদের’কে গ্রেফতারের জন্য র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১২১০ ঘটিকার সময় র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি, বিশ্বস্ত সোর্স এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রোক্ত মামলার এজাহারনামীয় ০১ নং আসামি মোঃ এরশাদ আলী(৩৩) জিএমপি, গাজীপুর গাছা থানাধীন দৌলতপুর এলাকায় আতœগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ এরশাদ আলী(৩৩)’কে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১৩৩৫ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর গাছা থানাধীন দৌলতপুর এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রামে গৃহবধুকে গলা কেটে হত্যার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার – Daily Gazipur Online
Recent Posts

শাহজালাল (রহ.) মাজারের ৩টি দানের ডেগ সিলগালা
June 18, 2026

‘ঋণখেলাপিদের সংসদ’ বলা নিয়ে সংসদে বিতর্ক
June 18, 2026
Explore More Districts
- Khulna District Newspapers
- Chattogram District Newspapers
- Dhaka District Newspapers
- Barisal District Newspapers
- Sylhet District Newspapers
- Rangpur District Newspapers
- Rajshahi District Newspapers
- Mymensingh District Newspapers
- Gazipur District Newspapers
- Cumilla district Newspapers
- Noakhali District Newspapers
- Faridpur District Newspapers
- Pabna District Newspapers
- Narayanganj District Newspapers
- Narsingdi District Newspapers
- Kushtia District Newspapers
- Dinajpur District Newspapers
- Bogura District Newspapers
- Jessore District Newspapers
- Bagerhat District Newspapers
- Barguna District Newspapers
- Bhola District Newspapers
- Brahmanbaria District Newspapers
- Chuadanga District Newspapers
- Chandpur District Newspapers
- Chapainawabganj District Newspapers
- Coxs Bazar District Newspapers
- Feni District Newspapers
- Gaibandha District Newspapers
- Gopalganj District Newspapers
- Habiganj District Newspapers
- Jamalpur District Newspapers
- Jhalokati District Newspapers
- Jhenaidah District Newspapers
- Joypurhat District Newspapers
- Kurigram District Newspapers
- Kishoreganj District Newspapers
- Khagrachhari District Newspapers
- Lakshmipur District Newspapers
- Lalmonirhat District Newspapers
- Madaripur District Newspapers
- Magura District Newspapers
- Manikganj District Newspapers
- Meherpur District Newspapers
- Naogaon District Newspapers
- Munshiganj District Newspapers
- Moulvibazar District Newspapers
- Narail District Newspapers
- Natore District Newspapers
- Netrokona District Newspapers
- Nilphamari District Newspapers
- Panchagarh District Newspapers
- Patuakhali District Newspapers
- Pirojpur District Newspapers
- Rajbari District Newspapers
- Rangamati District Newspapers
- Satkhira District Newspapers
- Shariatpur District Newspapers
- Sherpur District Newspapers
- Sirajganj District Newspapers
- Sunamganj District Newspapers
- Tangail District Newspapers
- Thakurgaon District Newspapers
