কুক আউট রেস্টুরেন্টে থালি ও টেকওয়ে বক্স – দৈনিক আজাদী

কুক আউট রেস্টুরেন্টে থালি ও টেকওয়ে বক্স – দৈনিক আজাদী

নগরীর ভোজনরসিকদের কাছে অল্প সময়েই আস্থা অর্জন করেছে কুক আউট রেস্টুরেন্ট। রমজান উপলক্ষে এই রেস্টুরেন্টে আনা হয়েছে ভিন্নধর্মী ইফতার আয়োজন। বিশেষ করে টেকওয়ে বক্স ও থালি মেন্যুর মাধ্যমে গ্রাহকদের জন্য রাখা হয়েছে নানা স্বাদের ইফতারি আইটেম। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বৈচিত্র্যময় এই আয়োজন ইতোমধ্যে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

জানা গেছে, রমজানকে ঘিরে কুক আউট রেস্টুরেন্টে সাজানো হয়েছে বিশেষ ইফতার মেন্যু। এখানে রাখা হয়েছে চার ধরনের টেকওয়ে বক্স, যার মূল্য ৫০০ টাকা থেকে ৬৪৯ টাকার মধ্যে। ব্যস্ত নগর জীবনে অনেকেই দ্রুত ও সহজে ইফতার সংগ্রহ করতে চান। সেই বিষয়টি মাথায় রেখে টেকওয়ে বক্সগুলোতে একসাথে বিভিন্ন ধরনের ইফতার আইটেম রাখা হয়েছে, যা সহজেই বাসা বা কর্মস্থলে নিয়ে উপভোগ করা যায়।

টেকওয়ে ব্যবস্থার পাশাপাশি পরিবার বা বন্ধুদের সঙ্গে বসে ইফতার করার জন্য রাখা হয়েছে বিশেষ থালি মেন্যু। এই থালিগুলোতে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার একসঙ্গে পরিবেশন করা হয়। থালি মেন্যুর মূল্য রাখা হয়েছে ৩২০০ টাকা থেকে ৩৪০০ টাকা পর্যন্ত, যা মূলত একাধিক মানুষের জন্য উপযোগী করে সাজানো হয়েছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মেন্যুতে থাই, ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের পাশাপাশি বাঙালি ঐতিহ্যবাহী স্বাদের ইফতার আইটেমও রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের জনপ্রিয় খাবারের সংমিশ্রণ ঘটিয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে, যাতে ভিন্ন স্বাদের খাবার উপভোগ করতে পারেন ক্রেতারা।

কুক আউট রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক বলেন, আমরা ভালো ও মনোরম পরিবেশে গ্রাহকদের সামনে হাজির হয়েছি। রেস্টুরেন্টের থাই, ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের পাশাপাশি বাঙালি এবং বিভিন্ন দেশের রকমারি ইফতারি আইটেম টেকওয়ে বক্সে সাজানো হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করা। ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের তৃপ্তি, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, রমজানে মানুষ পরিবারপরিজন ও বন্ধুদের সঙ্গে ইফতার ভাগাভাগি করে নিতে পছন্দ করেন। সেই বিষয়টি মাথায় রেখে কুক আউট রেস্টুরেন্টে এমনভাবে মেন্যু সাজানো হয়েছে, যাতে একদিকে যেমন স্বাদের বৈচিত্র্য পাওয়া যায়, অন্যদিকে সহজেই ইফতার সংগ্রহের সুবিধাও থাকে।

নগরীর অনেক ভোজনরসিক ইতোমধ্যে এই রেস্টুরেন্টের ইফতার আয়োজনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। বৈচিত্র্যময় খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং সেবার মানের কারণে অল্প সময়েই কুক আউট রেস্টুরেন্ট ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Explore More Districts