কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন – Habiganj News

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন – Habiganj News

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, হবিগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ—এই তিনটি গ্রেডে মোট ৩৭৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

মেধাবৃত্তি পরীক্ষায় জেলায় প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ বিজয়ী হয়েছে মাধবপুর পাইলট হাই স্কুলের শিক্ষার্থী আরাবি রহমান।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, হবিগঞ্জ জেলার চেয়ারম্যান লায়েক আহমেদের সভাপতিত্বে এবং জেলার পৃষ্ঠপোষক জামিল হুসাইন রাজু ও আশরাফুল ইসলাম সুজনের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ও কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক এস এম ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে কিশোরকণ্ঠ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি শিক্ষার্থীদের ভালো বন্ধু নির্বাচন, নৈতিকতা গঠন এবং বড় স্বপ্ন দেখার প্রতি গুরুত্বারোপ করেন। একইসঙ্গে অভিভাবকদের প্রতি সন্তানের সার্বিক বিকাশে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী মহসিন আহমদ এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, হবিগঞ্জ জেলার সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নুরুন্নবী উজ্জ্বল, মীর জমিলুন্নবী ফয়সল, অ্যাডভোকেট নজরুল ইসলাম, তারেকুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান, রবিউল ইসলাম, হোসাইন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মাদ হারুন এবং দি পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান আতিকুল ইসলাম সোহাগ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait…

Explore More Districts