কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক যাত্রী

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক যাত্রী

স্থানীয় সূত্র জানায়, লঞ্চটি দুই শতাধিক যাত্রী নিয়ে জুরাছড়ি থেকে রাঙামাটি সদরের দিকে যাচ্ছিল। পথে পানির নিচে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ছিদ্র হয়ে যায়। এরপর পানি উঠতে থাকে। পরে যাত্রীদের পাড়ে নামিয়ে দেওয়া হয়।

জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, নামিয়ে দেওয়ার পর অন্য একটি নৌযান দিয়ে যাত্রীদের গন্তব্যে আনা হয়েছে। লঞ্চটিকেও রাঙামাটি নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Explore More Districts