কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫ বস্তায় ১৯৫০ কেজি ভারতীয় জিরা এবং ২৪ বস্তায় ৯১২ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে।
জানা যায়,কানাইঘাট জৈন্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালমান নূর আলম এর নেতৃত্বে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম’র তত্ত্বাবধানে এসআই মোঃ সাইদুল হক, এসআই মোঃ নূর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট সদর ইউনিয়নের নিজ গোবিন্দপুর গ্রামের জনৈক আব্দুস সালামের বসতঘরে তল্লাশী চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ৬৫ বস্তায় ১৯৫০ কেজি ভারতীয় জিরা, বাজার মূল্য ৯ লক্ষ ৭৫ হাজার টাকা ও ২৪ বস্তায় ৯১২ কেজি ভারতীয় চা পাতা,যার অনুমান মূল্য-১,৮২,৪০০ টাকা উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসেন।
উক্ত মালামালের মালিক লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুনাতনপুঞ্জী গ্রামের আহমদ হোসেনসহ অন্যান্য আসামীরা পালিয়ে যায়। ভারতীয় জিরা ও চাপা’তা আটকের ঘটনায় এসআই মোঃ সাইদুল হক বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন,থানার মামলা নং-২৮(১২)২৫।
কানাইঘাট জৈন্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালমান নূর আলম যোগদানের পর থেকে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও এএসপি সালমান নূর আলম এর দিকনির্দেশনায় আইনশৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি সকল ধরনের অপরাধ কর্মকান্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কানাইঘাট থানা পুলিশ নির্লসভাবে কাজ করছে বলে জানা গেছে।

